ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর পুকুর পাড় থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার

নরসিংদীর শিলমান্দীতে একটি পুকুর পাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম মধ্য শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। সে ইজিবাইক চালাক ছিল।
স্থানীয়রা জানান, বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা হলে ফাহিম জানায়, কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। সারা রাত খোঁজেও সন্ধান মেলেনি ফাহিমের।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটিও পাওয়া যায়। তবে ইজিবাইকের ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পুকুর পাড়ে ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও এর ব্যাটারিগুলো পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
৮ বার পড়া হয়েছে