ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর বেলাবতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মা-বোনেরা সমাজে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবেন না।”
বক্তব্যে তিনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালনার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত সকল নেতা-কর্মীর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে স্বাস্থ্যমন্ত্রী আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণ করেন।
বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
-
উপজেলা বিএনপি: সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান।
-
যুবদল ও ছাত্রদল: উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম আহ্বায়ক সুমন রাজ; উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
-
ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ: নারায়ণপুর ইউনিয়ন সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল; সল্লাবাদ ইউনিয়ন সভাপতি মো. জহিরুল হক তানভীর; বেলাবো ইউনিয়ন সভাপতি আব্দুল হাই মেম্বার; আমলাবো ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. খলিলউল্লাহ্ তপনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।









