ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

কেএইচ.নজরুল ইসলাম

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই যুগোপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ফেনীর পরশুরাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে মনোহরদীসহ দেশের মোট ৭১টি উপজেলায় একযোগে এই কার্ড ও উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হক, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, বিএনপি নেতা ভিপি গোলাম মোস্তফা এবং চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান ফোটন। স্থানীয় কৃষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর ব্লকের ১ হাজার ৫২১ জন প্রান্তিক কৃষককে এই বিশেষ কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল প্রকৃত কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বক্তারা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সহজেই সরকারের নানামুখী কৃষি প্রণোদনা, ঋণ সুবিধা ও সরাসরি সার-বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা হিসেবে গ্রহণ করতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৬ বার পড়া হয়েছে