ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

পলাশ প্রতিনিধি

 নরসিংদীর পলাশ উপজেলার বহুল আলোচিত চরসিন্দুর বাজারের মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মংলাল চৌহানের ছেলে ১ নম্বর এজাহারনামীয় আসামি রাজেন্দ্র চৌহান (৪৫) এবং একই গ্রামের চন্দন চৌহানের ছেলে ৪ নম্বর এজাহারনামীয় আসামি সাগর চৌহান (২৫)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই চরসিন্দুরসহ আশপাশের এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ডিবির টিম আসামিদের সোপর্দ করতে তৎপরতা বাড়ায়।

অভিযানের বিষয়ে ডিবি পুলিশের এসআই শেখ মোহাম্মদ জসিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

ডিবির ওসি আবুল কায়েস আকন্দ জানান, মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিহতের পরিবার, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনসহ জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে