ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী রেলস্টেশনে জেলা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী রেলস্টেশন এলাকায় এক পরিচ্ছন্নতা অভিযান ও মশকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

অভিযানকালে স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমা হয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, চারপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং ডেঙ্গুর জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। একই সঙ্গে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে স্টেশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মশকনাশক ওষুধ প্রয়োগ করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত সাধারণ যাত্রী ও স্থানীয় অধিবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।

জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার।

কর্মসূচিতে জেলা যুবদলের সহ-সভাপতি নাসির আহমেদ আনন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী সনেট, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুর হোসেন চৌধুরী সুমন, সদস্য সচিব শামীম সরকার, অ্যাডভোকেট আল আমিন হোসেন বিপ্লব, মাসুদ রানা, মুকুল, জামান ও আশিকসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাঁরা নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশেপাশের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে