ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে আতুশাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

মনোহরদী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আতুশাল মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৭ মার্চ  সকাল ১১টায় আতুশাল সবুজ সাথী উচ্চ বিদ্যালয় মাঠে  এলাকার শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, চিনি, আলু, দুধ, সেমাই ও কিসমিসসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতুশাল সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সংগঠনের সভাপতি ও হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (আইসিটি) ইঞ্জিনিয়ার আকরাম হোসেন বলেন, “আমরা প্রতিবছর ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২৩০ বার পড়া হয়েছে