নরসিংদীতে সব পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ: বাইকারদের চরম ভোগান্তি
নরসিংদী জেলাজুড়ে ঈদের কয়েকদিন আগে থেকে অদ্যাবদি সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালক বা বাইকারদের ভোগান্তি এখন আকাশচুম্বী। জেলার সকল পাম্প ঘুরে দেখা গেছে তেল নেই’
সংকটের চিত্র
পৌর শহরের প্রধান প্রধান পাম্প থেকে শুরু করে উপজেলা পর্যায়ের পাম্পগুলোতেও একই চিত্র। তেল না পেয়ে শত শত মোটরসাইকেল চালককে পাম্পের সামনে ভিড় করতে দেখা যায়। অনেককে দেখা গেছে মাইলের পর মাইল বাইক ঠেলে নিয়ে যাচ্ছেন।
-
পরিবহন সংকট: তেল না থাকায় রাস্তায় মোটরসাইকেল চলাচল কমে গেছে, যার ফলে অটো রিক্সা ও সিএনজি চালিত অটো রিক্সার উপর বাড়তি চাপ সৃস্টি হচ্ছ।
-
ব্যাহত জনজীবন: ঈদের ছুটিতে বেড়াতে যাওয়া এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
-
পাম্প কর্তৃপক্ষের বক্তব্য: পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেল বিক্রি সম্ভব নয়।
বাইকারদের ক্ষোভ
শহরের ভেলানগর এলাকায় তেল নিতে আসা কয়েকজন বাইকার বলেন, “জরুরী প্রয়োজনে বের হয়েছি, কিন্তু ৩-৪টা পাম্প ঘুরেও এক ফোঁটা তেল পাইনি। এখন বাইক ঠেলে বাড়ি নেওয়া ছাড়া উপায় নেই। রাষ্টীয় কোনো ঘোষণা ছাড়াই এভাবে তেল বন্ধ করে দেওয়া আমাদের মতো সাধারণ মানুষের ওপর চরম জুলুম।”
প্রশাসনের অবস্থান
জ্বালানি সংকটের কারণ ও সমাধানের বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। কিছু কিছু বাইকার সামান্য জালানী তেল মজুদ করে রাখলেও অনেকের শেষ হয়ে গেছে। দ্রুত ডিপো থেকে তেল সরবরাহ না করলে পুরো জেলার বাইক চালাচল ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

















