ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ অক্টোবর হতে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী নরসিংদী জেলা ইজতেমা

স্টাফ রিপোর্টার

ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় সমাগম নরসিংদী জেলা ইজতেমা আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব তবলিগ জামাতের মূল মারকাজ ভারতের দিল্লি নিজামউদ্দিনের পরামর্শ ও মাশওয়ারা অনুসরণে এবার জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের হেতেমদী গ্রামের ‘ফনাবাড়ির মাঠে’ এ ইজতেমা আয়োজিত হচ্ছে।
ইজতেমা আয়োজক কমিটি ও মিডিয়া সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পর ভারতের দিল্লির শুরাসাথীদের আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমার মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
ইজতেমার সার্বিক মিডিয়া সমন্বয়কারী হাবিবুর রহমান সোহেল জানান, ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা মারকাজ মসজিদের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। তিন দিনব্যাপী এ সমাগমে ঈমান, নামাজ, জিকির-আজকারসহ দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্বপূর্ণ আমল এবং হেদায়েতের বিষয়গুলোর ওপর ধারাবাহিক আলোচনা করা হবে।
ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে ফনাবাড়ির বিশাল মাঠ প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের থাকার সুবিধার্থে বিশাল প্যান্ডেল টাঙানো ছাড়াও অজুখানা, অস্থায়ী টয়লেট, খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা প্যান্ডেলমুখী মুসল্লিদের সুবিধার্থে সার্বিক নিরাপত্তায় কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তার জোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিন দিন ধরে বিশ্বশান্তি, হেদায়েত ও উম্মাহর ঐক্য নিয়ে আলোচনার পর আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকালে হেদায়েতি বয়ান শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের নরসিংদী জেলা ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে খাস দোয়া করা হবে।
#

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪ বার পড়া হয়েছে