ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেলবাহী ট্রাকে বিশেষ চেম্বারে, ৯২ কেজি গাঁজাসহ মনোহরদীতে আটক ৩

নিজস্ব সংবাদদাতা

নরসিংদীর মনোহরদীতে তেলবাহী ট্রাকের ট্যাংকারে অভিনব কায়দায় লুকিয়ে সরবরাহকালে ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে মনোহরদী থানার মইষাকান্দি এলাকার একটি মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত তেলবাহী ট্রাক ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের ট্রাকচালক আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার হেলপার মনির হোসেন (৩০)।

র‌্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি বড় চালান তেলবাহী ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মইষাকান্দি এলাকায় চেকপোস্ট বসায়। পরে একটি সন্দেহভাজন তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ট্যাংকারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নরসিংদী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে