ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫

কে.এইচ. নজরুল ইসলাম :

 গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বজ্রপাতের বিকট শব্দে অন্তত ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে বৃষ্টিপাতের সময় এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর  ভবনের নিচতলায় বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে শ্রেণিকক্ষে থাকা ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢলে পড়ে।

সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত অটোরিকশায় করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং ১২ জনকে হাসপাতালে প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, দুপুরে হাসপাতালে ১২ জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৭ জন বাড়ি ফিরে গেছে এবং বর্তমানে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি থাকা শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, মূলত বজ্রপাতের প্রচণ্ড শব্দে ভয় ও আতঙ্কের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৮ বার পড়া হয়েছে