ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন নিয়ে বিরোধের জেরে ইমামকে ‘ধর্ষণচেষ্টা’ মামলায় ফাঁসানোর অভিযোগ: মনোহরদীতে এলাকাবাসীর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পুরোনো আক্রোশের জেরে হাফেজ সোহরাব হোসেন নামের স্থানীয় এক মসজিদ ইমামকে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় ফাসানোর গুরুতর অভিযোগ উঠেছে।

হাফিজপুর বড় বাড়ি জামে মসজিদের ইমাম ও হাফেজে কোরআন সোহরাব হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করানোর প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পটভূমি ও আক্রোশের সূচনা

স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, হাফেজ সোহরাব হোসেন স্থানীয় এক ব্যক্তির ৮ বছর বয়সী শিশু কন্যাকে গৃহশিক্ষক (প্রাইভেট টিউটর) হিসেবে পড়াচ্ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁকে পর্যাপ্ত বা ন্যায্য বেতন প্রদান করা হচ্ছিল না। বাধ্য হয়ে তিনি ওই শিশুর পড়া বাদ দিয়ে অন্য একটি প্রাইভেট পড়ানো শুরু করেন। এতে ক্ষিপ্ত হন শিশুটির মা। তিনি ইমাম সোহরাব হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেন এবং শায়েস্তাকরণের সুযোগ খুঁজতে থাকেন।

দুর্ঘটনাবশত পড়ে যাওয়া ও মামলার নাটক

গত কয়েকদিন আগে ওয়াক্তিয়া নামাজের সময় সন্নিকটে এলে হাফেজ সোহরাব হোসেন সাইকেল চালিয়ে দ্রুত মসজিদে যাচ্ছিলেন। পথে ওই ছোট্ট শিশুটি তাঁর সাইকেল পিছন থেকে টেনে ধরে এবং সাইকেলে চড়ে ঘোরার আবদার জানায়। নামাজের সময় পার হয়ে যাচ্ছে জানিয়ে সোহরাব শিশুটিকে বুঝিয়ে ছেড়ে দিতে বলেন।

কিন্তু শিশুটি তাঁর সাথে দুষ্টামি করতে থাকলে এবং পথ আটকে রাখলে, সোহরাব দ্রুত সাইকেল থেকে নেমে সাইকেলটি ঘোরাতে যান। এ সময় দুর্ঘটনাবশত শিশুটি মাটিতে পড়ে সামান্য শরীরে ব্যথা পায় এবং কাঁদতে কাঁদতে বাসায় ফিরে যায়।

অভিযোগ রয়েছে, এ ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন শিশুটির মা। তিনি নিজের পুরোনো আক্রোশ মেটাতে ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় দেন এবং হাফেজ সোহরাব হোসেনের বিরুদ্ধে শিশুটিকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগ এনে থানায় একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের সত্যতা যাচাই ছাড়াই সোহরাবকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের প্রতিক্রিয়া

হাফেজ সোহরাব হোসেনের এই আকস্মিক গ্রেপ্তারে হতবাক ও ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, হাফেজ সোহরাব অত্যন্ত নম্র, ভদ্র, লাজুক ও সৎ চরিত্রের একজন মানুষ। তিনি কখনো কারো সাথে উচ্চবাচ্য পর্যন্ত করতেন না।

হাফেজ সোহরাবের ওস্তাদ ও সহপাঠীরা বলেন, “ছোটবেলা থেকেই আমরা তাঁকে চেনি। সে অত্যন্ত আমলী, নিভৃতচারী ও নিরহংকারী একজন হাফেজে কোরআন। তাঁর মতো একজন পরহেজগার মানুষের বিরুদ্ধে এমন জঘন্য তোহমত সম্পূর্ণ অবাস্তব ও ষোড়যন্ত্রমূলক।”

প্রতিবাদ মিছিল ও বিচার দাবি

ইমাম সোহরাব হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেম সমাজের মানহানির বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মিছিলে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, একটি কুচক্রী মহল এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত দাবি করেছেন। একই সাথে একজন নির্দোষ হাফেজে কোরআনকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তির জোড় দাবি জানান স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে