ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পারিবারিক কলহে মেয়ের ওড়না পেঁচিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

তথ্য- নরসিংদী টাইমস

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা এগারটায় ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়সাল মানসিক রোগী ছিলেন। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে।

পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে ঘরে ফিরে আসেননি ফয়সাল। রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির আশে পাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন। স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া হতো তার। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন ফয়সাল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৪০ বার পড়া হয়েছে