ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে নতুন প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়ার যোগদান

কে.এইচ. নজরুল ইসলাম :

নরসিংদীর মনোহরদী উপজেলায় নতুন প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) হিসেবে যোগদান করেছেন ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া। গত ১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত এই কর্মকর্তার যোগদানের পর কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া বলেন, মনোহরদী উপজেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং খামারিদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করবেন। উপজেলার ডেইরি ও পোল্ট্রি শিল্পের আধুনিকায়ন এবং গবাদি পশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি স্থানীয় খামারি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৪ বার পড়া হয়েছে