ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীর রামপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

কেএইচ.নজরুল ইসলাম

নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রামপুর ফাঁড়ি পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা-এর নির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার আহমেদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,মনোহরদী থানাধীন ড্রেনের ঘাট ব্রিজের ঢালে পাকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশের অভিযানিক দল অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মীরদি গ্রামের জগদীস চন্দ্র দেবনাথের ছেলে সজিব (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।তার সঙ্গে থাকা এহসান আজাদ,হৃদয় ও পলাশ নামের আরোও তিনজন মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ জানায়,এরমধ্যে এহসান আজাদ পাকুন্দিয়া থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এসময় তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে ও মাদক নির্মুলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে