ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশালে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন বৃদ্ধের মরদেহ উদ্ধার

পলাশ উপজেলা প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর শাহজাহান তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহজাহান পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানার নাগ মন্দির সংলগ্ন একটি নির্জন ও পরিত্যক্ত স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের দুটি হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কারখানা এলাকার নাগ মন্দিরের পাশে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক পরিত্যক্ত জায়গায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা পলাশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরে স্বজনরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। স্বজনরা জানান, গত তিনদিন ধরে শাহজাহান তালুকদার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিহত শাহজাহান তালুকদার মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, “নিহতের হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা বা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যেই ঘাতকরা নির্জন স্থানে এটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৯ বার পড়া হয়েছে