ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ: বিচার না পেলে লাইভে স্বপরিবারে আত্মহত্যার হুমকি

স্টাফ রিপোর্টার

স্বেচ্ছাসেবক দল নেতার বিচার ও জীবনের নিরাপত্তা না পেলে রাস্তায় নেমে ফেসবুক লাইভে এসে শরীরে কেরোসিন ঢেলে স্বপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক প্রবাসীর পরিবার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের সামনে এক মানববন্ধনে ভুক্তভোগী কুয়েত প্রবাসী লুৎফর রহমানের পরিবার এই ঘোষণা দেয়।

অভিযুক্ত নেতার নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। জানা গেছে, নানা অপকর্মের কারণে গত ২৫ আগস্ট তিনি নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকেও অব্যাহতি পান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নয়ন মোল্লা প্রবাসী লুৎফর রহমানের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে সাথে করে বিপুল পরিমাণ নগদ অর্থ (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন।

মানববন্ধনে প্রবাসীর ছোট বোন শাহিদা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বিএনপি পরিবারের সন্তান এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে ছিলাম। আমার বড় ভাই প্রবাসেও আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন। কিন্তু আজ নিজ দলের নেতার দ্বারাই আমরা নির্যাতিত হচ্ছি।”

তিনি আরও বলেন, “নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিল—সব জায়গায় লিখিত অভিযোগ দিয়েও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। নয়ন বলে বেড়াচ্ছে, ‘তারেক রহমানেরও নাকি তার বিচার করার ক্ষমতা নেই’। তার এই ক্ষমতার উৎস কোথায়? আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। সঠিক বিচার ও নিরাপত্তা না পেলে আমরা পুরো পরিবার রাস্তায় নেমে লাইভে এসে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করব। আমাদের মৃত্যুর জন্য তারেক রহমান দায়ী থাকবেন।”

পরিবারের দাবি, নয়ন মোল্লার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বার কাউন্সিলের সনদও বাতিল করা উচিত, যাতে সে প্রভাব খাটিয়ে কোনো পরিবারকে হয়রানি বা মামলায় বাধা সৃষ্টি করতে না পারে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফিকুল ইসলাম, রুমি বেগম, শাহীতা বেগম, রেবেকা বেগম, মো. জিয়া, তোফাজ্জল হোসেন প্রমুখ।

অভিযুক্তের বক্তব্য:

এ বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রবাসীর স্ত্রী তার পূর্বের স্বামীকে নিয়মানুযায়ী তালাক দিয়ে আমাকে বিয়ে করেছেন এবং আমরা সংসার করছি। টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
৪ বার পড়া হয়েছে