ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত; পলাতক অভিযুক্ত

স্টাফ রিপোর্টার

নরসিংদীর শিবপুর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও অপর এক ছেলে আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল বাছেদ মিয়া ভরতেরকান্দি (পূর্বপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে, পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫), পালিয়ে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বাবা-ছেলের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগম ও পরিবারের অন্য সদস্যরা ছুটে গিয়ে দেখেন, শাকিল তার বাবার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছেন।

তাকে বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম এবং ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদঘাটন এবং পলাতক অভিযুক্ত শাকিল চৌধুরীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে