ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালাশী বাড়ি খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণের দাবিতে মনোহরদীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের খালাশী বাড়ি খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক এলাকাবাসী।

শুক্রবার সকালে দক্ষিণ চরপুক্ষিয়া থেকে চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নৌকায় পারাপার করেন। দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পেলে শিক্ষার্থী, রোগী, কৃষক এবং ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রস্তাব উত্থাপিত হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। দ্রুত সেতু নির্মাণ করা হলে স্থানীয় জনদুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সেতু নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য ডাক্তার রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে