ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত পরিকল্পনা ও টেকসই উন্নয়নে বদলে যেতে পারে আগামীর নরসিংদী

কে.এইচ. নজরুল ইসলাম :

শিল্প, কৃষি ও ঐতিহ্যের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা নরসিংদী। প্রায় ১ হাজার ১শত পঞ্চাশ বর্গকিলোমিটার আয়তনের এই জেলা এখন সম্ভাবনাময় এক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার সুযোগের অপেক্ষায়। ছয়টি উপজেলায় পাঁচজন সংসদ সদস্যের মধ্যে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ২জন সংসদ সদস্য। জেলার এক হাজারেরও বেশি গ্রাম নিয়ে গঠিত এ জনপদে অপরিকল্পিত নগরায়ণ রোধ করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।
বিশ্লেষকদের মতে, এই জেলার উন্নয়নে প্রয়োজন একটি সমন্বিত মাস্টারপ্ল্যান। যেখানে নগরায়ণ, শিল্প, কৃষি, পরিবহন, পানি নিষ্কাশন, পরিবেশ ও আবাসনকে একই পরিকল্পনার আওতায় আনা জরুরি। বেলাবোর উয়ারী-বটেশ্বরের দুই হাজার বছরের ইতিহাস নরসিংদীর অন্যতম বড় সম্পদ প্রত্নস্থলকে ঘিরে গবেষণা, জাদুঘর, পর্যটন অবকাঠামো ও স্থানীয় অর্থনীতির সংযোগ তৈরি করা গেলে ঐতিহ্য পরিণত হতে পারে অর্থনৈতিক উন্নয়নের নতুন শক্তিতে।
অন্যদিকে শিল্পায়নের সঙ্গে বাড়ছে পরিবেশগত চাপ। শিল্পবর্জ্য শোধন, জলাধার সংরক্ষণ, আধুনিক ড্রেনেজ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল জেলা ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই পূরন হতে পারে নরসিংদী বাসীর স্বপ্ন। আর ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, বর্জ্য ও সরকারি প্রকল্পের তথ্য একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনলে বাড়তে পারে স্বচ্ছতা ও জবাবদিহিতা।এমনটাই মনে করছেন তারা।
নরসিংদীর তাঁত ও বস্ত্রশিল্পকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, ডিজাইন, দক্ষতা উন্নয়ন, ব্র্যান্ডিং ও রপ্তানি সহায়তা। পাশাপাশি বিশেষায়িত স্বাস্থ্যসেবা, কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো জরুরি বলে দাবি সচেতন মহলের।
বিশ্লেষকদের মতে, প্রকল্প গ্রহণের আগে নাগরিক চাহিদা, পরিবেশগত প্রভাব ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়নের পর নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণই পারে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে।
আর নরসিংদী শুধু একটি প্রশাসনিক জেলা নয়—হয়ে উঠতে পারে পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মডেল জেলা। সেই উন্নয়নের কেন্দ্রে থাকবে— নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় নাগরিক ভবিষ্যৎ।এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে