ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ৩ মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় চাচী ফারজানা লতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

 নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর ও দেশব্যাপী আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

র‍্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর ওপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পা মুচড়ে দিয়ে গুরুতর আঘাত করছেন তার আপন চাচী ফারজানা আক্তার লতা। এই নিষ্ঠুর ও অমানবিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।

মামলা ও র‍্যাবের অভিযান

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করা হলেও, বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার।

মামলা দায়েরের পর র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্প ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

“গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
২৮ বার পড়া হয়েছে