ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

সূত্র- নরসিংদীর কন্ঠস্বর

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে শওকত আলী (২৬) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শওকত শিবপুরের বানিয়াদী এলাকার (ভাসমান) মৃত সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, ১৬ জুন, সোমবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শওকত আলীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের মূল হোতা। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১টি হত্যা মামলা, ৩টি হত্যা চেষ্টা ও ৩টি মাদকসহ ৬টি মামলার চার্জশিট ভুক্ত আসামি। শওকত আলীর নামে ২টি ওয়ারেন্ট মুলতবি আছে। আজ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করার পর কোর্টে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে