ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মনোহরদীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি -অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিন পার হলেও ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের বাসিন্দা সেলিম (৪০)-এর মেয়ে মোসাম্মৎ রিমা (১৫) স্থানীয় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার বখাটে,মাদকাসক্ত জীবন (২০) নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্ত জীবন তার আচরণ থেকে বিরত হয়নি। বরং বিভিন্ন সময়ে হুমকি দেয় যে, তার প্রস্তাবে রাজি না হলে ওই ছাত্রীকে অপহরণ করা হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রিমা তাদের বাড়ির আঙিনায় অবস্থান করছিল। এ সময় জীবন অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীকে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর পরিবারটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ও তার সহযোগীরাই তাকে অপহরণ করেছে।
এদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়েটির খোঁজ চাইলে তারা বিষয়টি অস্বীকার করে। এ সময় ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে উদ্ধারের জন্য মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বলেন,
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের জন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
২১ বার পড়া হয়েছে