ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের নিচে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কে.এইচ. নজরুল ইসলাম :

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে জিমেল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার হেতিমদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিমেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী ফ্লাইওভার অতিক্রম করছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভারের নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়া দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে