ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 নরসিংদীতে খালেদা জিয়ার জন্মদিনে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

কাউছার আহম্মেদ- স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষক দল।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় *২ হাজার ফলজ ও বনজ গাছের চারা* বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন, কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, শুধু চারা বিতরণ নয়—গাছের পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষার্থী ও কৃষকদের সম্পৃক্ত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য *খায়রুল কবির খোকন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ **হাসান জাফির তুহিন*।

নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক *মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের* সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক *মো. শহীদুল ইসলাম বাবুল এমপি*।

জেলা কৃষক দলের সদস্য সচিব *দীপক কুমার বর্মন জি.এস. প্রিন্সের* সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা *আলহাজ্ব তোফাজ্জল হোসেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ **শাহাদত হোসেন বিপ্লব* এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক *দীপু হায়দার খান*।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও কৃষির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে