ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে বাস ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ-স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত

নিজস্ব সংবাদ :

নরসিংদীর মনোহরদী-শিবপুর সড়কে অনন্য সুপারবাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তারই স্বামী। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ওই সড়কের শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। আহত তারই স্বামী পেশায় অটোচালক, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিভাটেকে যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। যান দুটি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এসময় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
১৯১ বার পড়া হয়েছে