ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান

সূত্র- নরসিংদী টাইমস

“নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ট ভোট যারা পাবে তারা যেন দেশ পরিচালনার দায়িত্ব পায়” – এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বড় বাজার বণিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে অন্যায়ভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্ত করেছিল ছাত্র জনতা। ১৭৮৭ সালের ফ্রান্সে কারাগার ভাঙার ইতিহাসের পুনরাবৃত্তি নরসিংদী কারাগারে হয়েছে উল্লেখ করে, তিনি মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করেন।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এসময় বাজারের কয়েকশ ব্যবসায়ি এবং বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৮৩ বার পড়া হয়েছে