ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সূত্র- নরসিংদীর কন্ঠস্বর

নরসিংদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ রাতুল (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে নরসিংদীর মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই ইউনিয়নের আব্দুল্লাহ বাজারের হিরন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তার বাবার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে সহযোগিতা করতো। আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই গ্যারেজের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়েছিল রাতুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্টে লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
১৮১ বার পড়া হয়েছে