ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশ এখন এডভান্স হয়ে গেছে  ভূল করলে খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না -স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রী 

 কে.এইচ. নজরুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই ধরনের কাজ পূনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নাই দেশ কিন্তু অনেক এডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে।  শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।  তিনি বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারী কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম যারা দেশে গঠনে এক সাথে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম ফুল নিয়ে গেলাম তিরস্কার নিয়ে ঐটা আমরা চাচ্ছি না। সেই কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নিমূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাদাঁবাজি কে উৎখাত করতে হবে।  তিনি আরো বলেন, আমরা প্রশাসনের কাছে কোন অবৈধ অনুরোধ করলে আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিরুদ্ধে  অভিযোগ দিতে পারেন। কিন্তু জেলায় কোন দূর্নীতি হলে আমি কোন রকমের অন্যায় সহ্য করবো না। আমরা এসব বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাদের প্রতিটি কাজ নতুন প্রজন্ম পর্যবেক্ষণ করতেছে। আমাদের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। আমাদের দেশের স্বার্থে কাজ করে দেখাতে হবে।  নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতিবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও  নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরার সাংসদ আশরাফ উদ্দিন বকুল।  এছাড়া আরো উপস্থিত ছিলেন,  পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক,  সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা বৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে