নরসিংদীতে ‘বন্ধন পরিবার’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“এসো মিলি প্রাণের স্পন্দনে, তারুণ্যের উচ্ছ্বাসে”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক সংগঠন ‘বন্ধন পরিবার’-এর ইফতার ও দোয়া মাহফিল।
“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার স্থানীয় গাবতলী ঈদগাহ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মামুন, সাজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ‘বন্ধন পরিবার’ একটি সামাজিক সংগঠন হিসেবে আর্তমানবতার সেবা এবং তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্…
ট্যাগস :
















