ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াশালে এক মহল্লার পৃথক বাড়ি হতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুই বাড়ি হতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া মহল্লার নিজ বাড়ি হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮)ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিম এর বাবা মা অন্যত্র থাকায় সে নিজের বাড়িতে একাই বসবাস করত। আজ রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আড়ার সাথে মিমের খাটে পা লাগানো অবস্থায় ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কয়েকদিন আগে মীম আত্মহত্যা করেছে।

অপরদিকে খবর পেয়ে পুলিশ শেখ শরীফের বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে ভবনের ভেতরে সিলিংফ্যানে খাটে পা লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ওই বাড়িতে তার অসুস্থ মা ঘটনাটি টের পাননি। পুলিশের ধারনা ২৪ ঘন্টার মধ্যে সে আত্মহত্যা করেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনেই মাদকাসক্ত বলে ধারনা পাওয়া গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৯ বার পড়া হয়েছে