ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান: ১৩ জনকে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব সংবাদ :

নরসিংদী জেলা প্রশাসন-এর উদ্যোগে এবং র‌্যাব  ও বাংলাদেশ পুলিশ-এর সহায়তায় নরসিংদী সদর হাসপাতাল এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে— শিপলু (৪৩), বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭) ও রানামিয়া (৪২)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পাবেল (৩৫), জুয়েল (৩২), জাহাঙ্গীর (৪৩), বাবুল (৫০), কায়কোবাদ (৫২), দীপক (২৮) ও বিল্লাল (৪৫)-কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ মানুষকে দালালদের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতালের সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন কার্যক্রম নিয়মিত হলে হাসপাতালের পরিবেশ আরও স্বাভাবিক ও সেবা বান্ধব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
১১৪ বার পড়া হয়েছে