ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা

কে.এইচ. নজরুল ইসলাম :

নরসিংদীর শিবপুরে আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না- এমন সরকারি নিদের্শনা থাকলেও উপজেলার ৩৩নং দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সরকারি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা বাবদ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কোনো প্রকার ফি গ্রহণ করা যাবে না। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা মূল্যায়ন পরীক্ষার নামে প্রথম-দ্বিতীয় শ্রেণি ২০ টাকা, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা নেওয়া হয়েছে।

দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা বলেন, শুনেছি পরীক্ষা বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না, কিন্তু এই স্কুলে নেয়া হয়েছে।

৩৩নং দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ফান্ডে টাকা নেই, তাই সাময়িকভাবে পরীক্ষার ফি বাবদ টাকা নিয়েছি, তা পরে ফেরত দেওয়া হবে।

শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার ফি নেওয়া যাবে না। এরপরও কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
৫৯ বার পড়া হয়েছে