ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে সড়কের পাশের ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মধাবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতো বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকালে নরসিংদী- মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে শুনে সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে দিগন্তের স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সে আমাদের সাথে কাজ করতো। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৪ বার পড়া হয়েছে